ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১:৫২ অপরাহ্ন

পাওয়ার গ্রীডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রীড বাংলাদেশ ৩০ মার্চ, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৩ পয়সা ।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির কনসুলেটেড আয় হয়েছে ৬ টাকা ২৪ পয়সা । আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল  ৩৪  পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫০ টাকা ১১ পয়সা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ