ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

 এশিয়াটিক ল্যাবরেটরিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩০ মার্চ, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭৫ পয়সা ।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির আয় হয়েছে ৩ টাকা ৯৭ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল  ১ টাকা ৭১ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৪৬ পয়সা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ