পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস পিএলসি ৩০ মার্চ, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৮ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৪৮ পয়সা ।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির আয় হয়েছে ৭ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ২ টাকা ৯৭ পয়সা।
৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ টাকা ০৪ পয়সা।

বিজনেস আই/


















