ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১:৩২ অপরাহ্ন

 ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ারে সবুজবাতি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি। আলোচ্য সপ্তাহে টপটেন গেইনার তালিকার ১০ কোম্পানির মধ্যে ৬ টি রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

’এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং, বিডি ল্যাম্পস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এপেক্স ফুডস, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।

এপেক্স স্পিনিং

সপ্তাহের ব্যবধানে এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ৩১.২৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৫৬ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে  ৩৩৬ টাকা ৩০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

বিডি ল্যাম্পস

সপ্তাহের ব্যবধানে বিডি ল্যাম্পসের শেয়ার দর বেড়েছে শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৮ টাকা ৪৭ পয়সা ; যা গত সপ্তাহে ২০৪ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সাল শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

এশিয়াটিক ল্যাবরেটরিজ

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০.১৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮৮ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে ১০৬ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সাল থেকে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

এপেক্স ফুডস

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে  ২০.১৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩৭ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে  ২৮৫ টাকা ৩০ পয়সা দাঁড়িয়েছে।

২০২৫ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

এছাড়া ’এ’ ক্যাটাগরির পুরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১৮.৬৯ শতাংশ ও পিপলস ইন্স্যুরেন্সের ১৮.০৬ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ