ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য ‘গুগল পে’ সেবা চালু

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ভিসা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীদের জন্য ‘গুগল পে’ সেবা চালু করেছে। এর ফলে গ্রাহকরা এখন থেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে দেশ-বিদেশে দ্রæত, নিরাপদ ও কনট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন।

এই সেবার মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের ভিসা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা সহজেই তাদের কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করতে পারবেন এবং বিশ্বব্যাপী মার্চেন্ট পয়েন্টে লেনদেন সম্পন্ন করতে পারবেন। ফলে ফিজিক্যাল কার্ড বহনের প্রয়োজনীয়তা কমে আসবে এবং দৈনন্দিন লেনদেনে বাড়বে সহজতা, নমনীয়তা ও নির্বিঘœ অভিজ্ঞতাÑযা পজ মেশিন ও অনলাইন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

‘গুগল পে’ উন্নত নিরাপত্তা প্রযুক্তি যেমন এনক্রিপশন ও টোকেনাইজেশন ব্যবহার করে, যার মাধ্যমে গ্রাহকের প্রকৃত কার্ড তথ্য মার্চেন্টদের কাছে প্রকাশ পায় না। ফলে প্রতিটি লেনদেন হয় অধিক সুরক্ষিত ও নির্ভরযোগ্য। এই উদ্যোগ সাউথইস্ট ব্যাংকের ডিজিটাল পেমেন্ট অবকাঠামো শক্তিশালীকরণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতির দিকে অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করার প্রতিশ্রæতিরই বহিঃপ্রকাশ।

সেবাটির উদ্বোধন উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংক গ্রাহকদের জন্য আকর্ষণীয় বিভিন্ন অফার ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে ‘সাইন-আপ রিওয়ার্ড’, ‘গুগল পে’-তে প্রথম লেনদেনে ১০% ক্যাশব্যাক এবং ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন।

সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘গুগল পে’ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ খান উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ