ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৩ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। যা গত ২ মাসে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ডিএসইতে ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে আগের দিন থেকে ১২৭ কোটি ৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯২৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩টির, দর কমেছে ১২১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৬০ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বিজনেস আই/


















