ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সম্মতি পেয়েছে তিতাস গ্যাস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তিত্যাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সম্মতি পেয়েছে। গত ১৫ এপ্রিল, বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির শেয়ার ইস্যুতে সম্মতি দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারা শেয়ার ইস্যুতে সম্মতি জানিয়েছিল।

কোম্পানিটি জানায়, তিতাস গ্যাস সরকারের (অর্থ মন্ত্রণালয়ের অধীনে) পক্ষে ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা হিসাবে মোট শেয়ারের মূল্য দাঁড়াবে ২৮২ কোটি ৭৪ লাখ ৬৯৫ টাকা।

উল্লেখ্য, তিতাস গ্যাসের অনুমোদিত মূলধন রয়েছে ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন রয়েছে ৯৮৯ কোটি ২২ লাখ টাকা। আর কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৯৮ কোটি ৯২ লাখ ২১ হাজার ৮৩১ টাকা।

২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতঅংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ