ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয়  হয়েছে  ১ টাকা ৭০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৩৬ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পনিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪৫ পয়সা; যা আগের বছর একই সময় ১৪ পয়সা লোকসান ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি  নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৯ টাকা ৪৭ পয়সা।

বিজনেস আই/

 

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ