এসইবিএল ব্যাংক পিএলসির আমানত এক বছরের ব্যবধানে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে উদযাপন করেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোকলেছুর রহমান।
বুধবার (১৫ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রেকিং নিউজ এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রইবুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূঁইয়াসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহীরা।


















