ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন

ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। কোম্পানিটি ৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ৩৭ লাখ, এপেক্স স্পিনিং ২ কোটি ৯৬ লাখ,ডমিনেজ স্টিল ১ কোটি ৬ লাখ, জিকিউ বলপেন ১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ