ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। কোম্পানিটি ৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ৩৭ লাখ, এপেক্স স্পিনিং ২ কোটি ৯৬ লাখ,ডমিনেজ স্টিল ১ কোটি ৬ লাখ, জিকিউ বলপেন ১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/