ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৬:০১ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটি  ৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডমিনেজ স্টিল ৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে ৩ কোটি ৮৯ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৯৮ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৯৩ লাখ, লাফার্জহোলসিম ২ কোটি ৪১ লাখ, শাহজিবাজার পাওয়ার ১ কোটি ৪ লাখ ও সানলাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ