ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটি ৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডমিনেজ স্টিল ৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে ৩ কোটি ৮৯ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৯৮ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৯৩ লাখ, লাফার্জহোলসিম ২ কোটি ৪১ লাখ, শাহজিবাজার পাওয়ার ১ কোটি ৪ লাখ ও সানলাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/