ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সোমবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেণদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বেড়েছে। আর লেনদেনে অংশ নেওয়া ৩২৭ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও ইতিবাচক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ৬৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৬৭ কোটি ৬৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৭৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৭টির, দর কমেছে ৩৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বিজনেস আই/


















