ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সহযোগী কোম্পানিতে ৬৪০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই পিএলসির পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডে ৬৪০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সভায় কোম্পানিটি ‘এসিআই ইনস্টিটিউশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামে একটি প্রতিষ্ঠান গঠন করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় উভয় প্রস্তাব অুমোদন করা হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই বিনিয়োগের আওতায় এসিআই লজিস্টিকস লিমিটেড কর্তৃক ইস্যু করা প্রতি শেয়ার ১ হাজার টাকা মূল্যমানের ৬৪ লাখ রূপান্তরযোগ্য প্রেফারেন্স শেয়ার সাবস্ক্রাইব করবে এসিআই।

এছাড়া একই সভায় কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি ইনস্টিটিউট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য প্রাথমিকভাবে ৫ কোটি টাকা বিনিয়োগ করা হবে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

কোম্পানিটি জানিয়েছে, আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। উভয় সিদ্ধান্তই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়িত হবে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ