ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন

স্কয়ার ফার্মাকে টপকে লেনদেনের শীর্ষে এসিআই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে অ্যাডভ্যান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি। কোম্পানিটির আজ ১৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৭৬৩ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস। কোম্পানিটির ১০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিটি ব্যাংক ৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ৮ কোটি ৪৪ লাখ, ডমিনেজ স্টিল ৮ কোটি ১৭ লাখ, সায়হাম টেক্সটাইল ৭ কোটি ৮১ লাখ, বিডি থাই ফুড ৭ কোটি ৪৪ লাখ, খান ব্রাদার্স ৫ কোটি ৯৯ লাখ, মেঘনা ইন্স্যুরেন্স ৫ কোটি ৯৭ লাখ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ