ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে অ্যাডভ্যান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি। কোম্পানিটির আজ ১৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৭৬৩ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস। কোম্পানিটির ১০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিটি ব্যাংক ৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ৮ কোটি ৪৪ লাখ, ডমিনেজ স্টিল ৮ কোটি ১৭ লাখ, সায়হাম টেক্সটাইল ৭ কোটি ৮১ লাখ, বিডি থাই ফুড ৭ কোটি ৪৪ লাখ, খান ব্রাদার্স ৫ কোটি ৯৯ লাখ, মেঘনা ইন্স্যুরেন্স ৫ কোটি ৯৭ লাখ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/