ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৮:৪২ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংক লিমিটেডের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল ৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

এসিআই ১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ