ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংক লিমিটেডের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্যারামাউন্ট টেক্সটাইল ৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
এসিআই ১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।
আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/