ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৪:০২ অপরাহ্ন

কে অ্যান্ড কিউয়ের সাথে বাংলালিংকের এ২পি চুক্তি সই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউয়ের সাথে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের একটি এ২পি এগ্রেগেটর চুক্তি সই হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চুক্তি অনুযায়ী কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) বাংলালিংকের জন্য এ২পি এগ্রেগেটর হিসাবে কাজ করবে। এই সেবায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) লাইসেন্স দিয়ে সহয়তা করবে।

কোম্পানিটি আশা করছে, এই চুক্তি কোম্পানির ব্যাবসায়িক কারযক্রম ও রাজস্ব উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ