ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

১৪৭ কোটি টাকা ব্যয়ে পুরোনো জাহাজ কিনবে ক্রাউন ‍সিমেন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পুরোনো সমুদ্রগামী মাদার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জাহাজ কিনতে ক্রাউন সিমেন্টের ১৪৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হবে। জাহাজটিতে ধারণক্ষমতা রয়েছে ৫৩ হাজার ৫৬৯ মেট্রিক টন।

উল্লেখ্য, এ ক্যাটাগরির ক্রাউন সিমেন্ট ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৫ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ৪০২ কোটি ১৮ লাখ টাকা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ