পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পুরোনো সমুদ্রগামী মাদার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, জাহাজ কিনতে ক্রাউন সিমেন্টের ১৪৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হবে। জাহাজটিতে ধারণক্ষমতা রয়েছে ৫৩ হাজার ৫৬৯ মেট্রিক টন।
উল্লেখ্য, এ ক্যাটাগরির ক্রাউন সিমেন্ট ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৫ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ৪০২ কোটি ১৮ লাখ টাকা।
বিজনেস আই/