ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ২:২৬ অপরাহ্ন

প্রথম ঘণ্টায় ২২৬ কোম্পানির দর বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৬ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১০টা ৫৬ মিনিট পরযন্ত ডিএসইতে ১১২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে ১ হাজার  ৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ২২৬টির, দর কমেছে  ৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ২ কোটি ৮৭ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ