ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৬ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১০টা ৫৬ মিনিট পরযন্ত ডিএসইতে ১১২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৬টির, দর কমেছে ৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৪টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।