ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

মেট্রো স্পিনিং বিএমআরই প্রকল্প বাস্তবায়নে ১ বছর সময় চেয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড তাদের চলমান ভারসাম্য, আধুনিকায়ন, পুনর্বাসন ও সম্প্রসারণ (বিএমআরই) প্রকল্প বাস্তবায়নে আরও সময় চেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৈদেশিক ঋণ ও লেটার অব ক্রেডিট (এলসি) সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পটি সম্পূর্ণ করতে আরও প্রায় ১২ মাস সময় লাগবে।

কোম্পানিটি জানায়, বিএমআরই প্রকল্পের আওতায় মূলধনী যন্ত্রপাতির প্রধান এলসিগুলো ইতিমধ্যে খোলা হয়েছে, তবে সহায়ক ও ইউটিলিটি মেশিনারিজের এলসি এখনো খোলা যায়নি। দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রার সীমাবদ্ধতার কারণে ঋণদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থায়ন নিশ্চিত করতে দেরি হচ্ছে। ফলে পুরো প্রকল্পের কাজ প্রত্যাশার চেয়ে ধীরগতিতে এগোচ্ছে।

কোম্পানিটি আ্শা করছে, বিএমআরই প্রকল্পের কাজ শেষ হলে উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে উৎপাদন স্থগিত থাকায় কোম্পানির আয়ে বড় ধরণের ঘাটতি তৈরি হয়েছে, যার ফলে চলতি অর্থবছরে প্রতি শেয়ার আয় (ইপিএস) লোকসান হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ৪৮ পয়সা। যে কারণে আগের বছরের মতো এবছরও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব করেনি।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ