ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির ২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লাভেলো আইসক্রিম ১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

সামিট পাওয়ার ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ