রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে কনসার্ট ‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা: আলি আজমত এবং নাগরবাউল জেমস। বাংলাদেশ ও পাকিস্তানের দুই কিংবদন্তী রক তারকা আলি আজমত (জুনুন) এবং জেমস (নগর বাউল) এই প্রথমবারের মতো একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন।
দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। ইভেন্টটির আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন এবং প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে স্টেট মিডিয়া।
অ্যাসেন কমিউনিকেশন-এর সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে বেশি। আমরা বিশ্বাস করি, এই রাতটি ঢাকার সংগীত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পাবে। তিনি জানান, দর্শকদের জন্য সর্বোচ্চ মানের নিরাপত্তা, সাউন্ড এবং লাইটিং নিশ্চিত করা হয়েছে, যাতে সবাই এক অনন্য অভিজ্ঞতা পান। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে।
কনসার্ট সংক্রান্ত আপডেট অ্যাসেন কমিউনিকেশন এবং গেট সেট রক-এর অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে



















