ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদন পেল ২ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানি দুইটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- আমান কটন ফাইবার্স ও আমান ফিড লিমিটেড।

আমান কটন

কোম্পানিটি নাম সংশোধন করে আমান কটন ফাইবার্স লিমিটেড এর পরিবর্তে আমান কটন পিএলসি করা হয়েছে।


বৃহস্পতিবার ৯ অক্টোবর থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে ডিএসইতে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

আমান ফিড

কোম্পানিটি নাম সংশোধন করে আমান ফিড লিমিটেড এর পরিবর্তে আমান ফিড পিএলসি করা হয়েছে।

বৃহস্পতিবার ৯ অক্টোবর থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে ডিএসইতে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কোম্পানি দুইটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে। কোম্পানি দুইটি গত ৫ অক্টোবর থেকে সিএসইতে নতুন নামে লেনদেন করছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন