ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন

২৫৫ কোম্পানির দরপতন, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫৫ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৭৩৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১৭ কোটি ৫৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৩  পয়েন্ট কমে ৫ হাজার ৪২৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ৮৮ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, দর কমেছে ২৫৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৪টির

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই প্রধান সূচক সিএসপিআই ১০ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে  ১২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,