ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক পিএলসির। এদিন কোম্পানিটির ১৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

ইস্টার্ণ ব্যাংক ২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ১১ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৯৩ লাখ ও সামিট অ্যালায়েন্স পোর্ট ২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন