ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ন

৩০৩ কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৩টি বা ৭৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৬ কোটি ৭০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট কমে ২ হাজার ৭১ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, দর কমেছে ৩০৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫০টির

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই প্রধান সূচক সিএসপিআই ১২০ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে  ২০ কোটি  ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,