ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের সাড়ে ৩ ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- তাল্লু স্পিনিং মিলস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও ইনটেক লিমিটেড।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১টা ২০ মিনিট পরযন্ত ডিএসইতে তাল্লু স্পিনিংয়ের স্ক্রিনে ১ লাখ ৯৭ হাজার ৭১৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের স্ক্রিনে ৩ লাখ ৬ হাজার ৩৭৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।



















