ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ৮:২১ পূর্বাহ্ন

মূল্য সংবেদনশীল তথ্য নেই আইপিডিসি ফিন্যান্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফিন্যান্সের শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ৮ সেপ্টেম্বর চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আইপিডিসির শেয়ার দর গত ১৩ আগস্‌ট থেকে ৮ সেপ্টেম্বর পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১৭ টাকা ৫০ পয়সা থেকে ২৩ টাকা ৫০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ৬  টাকা বা ৩৪ শতাংশ বেড়েছে।

কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন