ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন

ফ্রান্সের প্রধানমন্ত্রী আস্থা ভোটে হেরে পদচ্যুত

ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হলো। আস্থা ভোটে হেরে পদচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। এর ফলে দায়িত্ব নেওয়ার মাত্র নয় মাসের মাথায় তাঁকে পদ ছাড়তে হলো। এই পরিস্থিতি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর জন্যও নতুন সংকট তৈরি করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ফরাসি পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বাইরু নিজেই জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনার সমর্থন আদায়ের জন্য এই ভোটের প্রস্তাব করেছিলেন। তবে ফল উল্টো হয়ে যায়। সমর্থন না পেয়ে বরং তাঁর সরকারকে বিদায় নিতে হয়। এতে ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে এবং মাখোঁর সামনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের চ্যালেঞ্জ দাঁড়িয়েছে।

আস্থা ভোটে বাইরুর বিরুদ্ধে ভোট পড়ে ৩৬৪টি, আর সমর্থনে ছিল মাত্র ১৯৪টি ভোট। ভোট থেকে বিরত ছিলেন ২৫ জন এমপি। এই পরাজয়ের কারণে পুরো সরকারকেই ক্ষমতা ছাড়তে হয়েছে। আস্থা ভোটের আগে সংসদে বক্তৃতায় বাইরু এমপিদের উদ্দেশে বলেন, “সরকারকে টেনে নামানোর ক্ষমতা আপনাদের আছে, তবে বাস্তবতাকে অস্বীকার করার ক্ষমতা নেই। খরচ আরও বাড়বে, আর অসহনীয় ঋণের বোঝা আরও ভারী হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।”

বাইরুর এই বক্তব্য সত্ত্বেও সংসদ সদস্যরা তাঁর পরিকল্পনায় আস্থা রাখতে রাজি হননি। এর ফলে প্রধানমন্ত্রী হিসেবে মাত্র ৯ মাসের কার্যকালেই পদত্যাগ করতে হলো তাঁকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্সে চলমান

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ