ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।। কোম্পানিটির আজ ৫০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ১৪৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াট পিএলসি। কোম্পানিটির ৩৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্স ২৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংক ২১ কোটি ৭৫ লাখ, ই-জেনারেশন ২০ কোটি ৬৩ লাখ, এমজেএল বিডি ২০ কোটি ২৯ লাখ, ট্রাস্ট ইসলামী লাইফ ১৯ কোটি ৭২ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১৮ কোটি ২৪ লাখ, আইটিসি ১৬ কোটি ৮৬ লাখ ও মালেক স্পিনিং ১৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।



















