ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ন

৪ কোম্পানির বিক্রেতা নেই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইনটেক ও ই-জেনারেশন লিমিটেড।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পরযন্ত ডিএসইতে রূপালী লাইফের  স্ক্রিনে ৪ লাখ ১৪ হাজার ২৭৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৪ টাকা  ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আলোচ্য সময়ে প্রগতি লাইফের স্ক্রিনে ১ লাখ ৩ হাজার ৯৩৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৮৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় ইনটেক ও ই-জেনারেশনের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ