ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইনটেক ও ই-জেনারেশন লিমিটেড।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পরযন্ত ডিএসইতে রূপালী লাইফের স্ক্রিনে ৪ লাখ ১৪ হাজার ২৭৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে প্রগতি লাইফের স্ক্রিনে ১ লাখ ৩ হাজার ৯৩৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৮৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময় ইনটেক ও ই-জেনারেশনের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।