ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

ডিএসইতে বাজার মূলধন কমেছে সাড়ে ৩ হাজার কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। তবে ডিএসইর বাজার মূলধনে কমেছে। গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৫০১ কোটি ৭৭ টাকার বাজার মূলধন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি ২৫ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭  লাখ ১১ হাজার  ৬৮৩ কোটি ৩ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে  দশমিক ৪৯ শতাংশ বা ৩ হাজার ৫০১ কোটি ৭৭ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৪ হাজার ৫৩৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার  ৪৪৫ কোটি ৪৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৮৯ কোটি ৭৪ লাখ  টাকার লেনদেন বেড়েছে।


এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৪ দশমিক ৭১ পয়েন্ট বা  দশমিক ৪৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৭৪ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৫.৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ২৪টির এবং অপরবর্তিত রয়েছে ১২৯টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন