বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। তবে ডিএসইর বাজার মূলধনে কমেছে। গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৫০১ কোটি ৭৭ টাকার বাজার মূলধন কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি ২৫ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি ৩ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ৪৯ শতাংশ বা ৩ হাজার ৫০১ কোটি ৭৭ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৪ হাজার ৫৩৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৪৪৫ কোটি ৪৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৮৯ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন বেড়েছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৪ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৭৪ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৫.৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ২৪টির এবং অপরবর্তিত রয়েছে ১২৯টির।