ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন

বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘ ও ইইউ’র শোক

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। এছাড়া
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন -ইইউ। গতকাল সোমবার জাতিসংঘের বাংলাদেশ মিশন এবং ইউ বাংলাদেশে প্রতিনিধি দলের অফিস থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়।বাংলাদেশ চাকরির বাজার

জাতিসংঘের বাংলাদেশ মিশনের বার্তায় উল্লেখ করা হয়, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। বার্তায় বলা হয়, আমরা দুঃখের সঙ্গে স্বীকার করছি যে, বহু শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। জাতিসংঘ নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এ দুঃখজনক দিনে আহতদের দ্রæত আরোগ্য কামনা করছে। জাতিসংঘ আজ মঙ্গলবার (২২ জুলাই) ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে যোগ দিচ্ছে এবং এ মর্মান্তিক জরুরি অবস্থার প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাচ্ছে।

অন্যদিকে ইউ এর বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে অবস্থিত ইইউ প্রতিনিধিদল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় নিহতদের, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সাথে রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ