ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ২০ জনের মৃতদেহ হস্তান্তর

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ডকলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তাতে আরও মৃত্যু যোগ হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মঙ্গলবার (২২ জুলাই) সকালের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান—মোট ২০ জনের মৃতদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ চাকরির বাজার

দুর্ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১টার পর, যখন বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি উত্তরার দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে ও সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তখন ক্লাস চলছিল; ভবনে বহু স্কুলপড়ুয়া শিক্ষার্থী ছিল—ফলে হতাহতের বড় অংশ শিশু। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

ডা. সায়েদুর রহমান জানান, গত রাত থেকে ১২ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ। এর মধ্যে ২৫ জনই শিশু, বাকি দুজন—একজন পাইলট, একজন শিক্ষিকা। এখন পর্যন্ত ২০ মৃতদেহ হস্তান্তর হয়েছে; ৬ মরদেহ শনাক্তহীন, আরেকজনের দেহাবশেষ উত্তরা আধুনিক হাসপাতালে আছে—ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হতে পারে। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে মোট ৭৮ জন ভর্তি—জাতীয় বার্নে ৪২, সিএমএইচে ২৮, ঢামেক বার্নে ৩ (এর মধ্যে ২ আইসিইউতে); বাকিরা অন্যত্র চিকিৎসাধীন।

দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিসের অন্তত ৮টি ইউনিট (উত্তরা ও আশপাশ থেকে) আগুন নেভাতে ও উদ্ধারকাজে নামে; পরে বিজিবি, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার যুক্ত হয়ে আহতদের দ্রুত হাসপাতালে সরিয়ে নেয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ