ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসির। এদিন কোম্পানিটির ৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ন্যাশনাল টিউবস ২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্রাক ব্যাংকের ২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের  ১ কোটি ১৩ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ৫৬ লাখ, ইফাদ অটোস ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন