ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০২ কোম্পানির দর কমেছে। ডিএসইতে লেনদেনের ২ ঘণ্টায় টাকার অংকে ১১৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শনিবার লেনদেনের দুই ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৬৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, দর কমেছে ২১১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৩ 1 কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


















