ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির আজ ১২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ১০ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বীচ হ্যাচারি ৮ কোটি ৯১ লাখ, এস.আলম কোল্ড রোল্ড স্টিল ৬ কোটি ৮৭ লাখ, এনআরবি ব্যাংক ৬ কোটি ৩১ লাখ, সোনারগাঁও টেক্সটাইল ৬ কোটি ২ লাখ, সিটি ব্যাংক ৫ কোটি ৬১ লাখ, ওরিয়ন ইনফিউশন ৫ কোটি ৩৪ লাখ ও ফু-ওয়াং ফুড ৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।


















