ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার ২৭১টি বা ৬৮  শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যরেন্স মিউচ্যুয়াল ফান্ডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৭.৩৭ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। আজ ইউনিটির দর ৪০ পয়সা  বা ৬.৫৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৭০ পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। আজ শেয়ারটির দর ৩ টাকা ৮০ পয়সা বা ১৬.৬৭ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ৬.১৭ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.৫৫ শতাংশ, অ্যারামিট সিমেন্টের ৫.৫১ শতাংশ, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.৪০ শতাংশ, এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.১২ শতাংশ, সমতা লেদারের ৪.৬৮ শতাংশ ও এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৬৫ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ