ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

মিডল্যান্ড ব্যাংকসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ শনিবার (২৪ মে)  দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসির। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায়  ১ টাকা ৬০ পয়সা  বা ৬.৬৯ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।


দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা  বা ৯ দশমিক ৯১ শতাংশ।

আর ১ টাকা ৯০ পয়সা  বা ৯.৭৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

ছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বসুন্ধরা পেপার মিলের ৬.১১ শতাংশ, এপেক্স ট্যনারির ৬.০৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৫.৫০ শতাংশ, সাউথবাংলা ব্যাংকের ৫.৩৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৪.৬৮ শতাংশ, এনআরবি ব্যাংকের ৪.৫০ শতাংশ ও বাটা সু’র ৩.৯৯ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ