ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১:৫১ অপরাহ্ন

ফনিক্স ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফনিক্স ফাইন্যান্স ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২২ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৮১ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৭ টাকা ১৭ পয়সা।

হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড নগদ অর্থের প্রবাহ ছিল ০.০৮ পয়সা লোকসান , যা আগের বছর ৩১ পয়সা আয় ছিল।

গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল  ৮৯ টাকা ৮২ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ