পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্ট্রি সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১ জুন বিকাল ৩টায় বন্ডটির ট্রাস্ট্রি সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় বন্ডটির ২৭ ডিসেম্বর,২০২৪ থেকে ২৬ জুন,২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের মুনাফা সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
আলোচ্য বছরে বন্ডটির ট্রাস্টি ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ মুনাফা দেবে।


















