ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

ইলেক্ট্রিক স্কুটার ও বাইক উৎপাদন করবে এটলাস বাংলাদেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ গ্লোবাল ইলেক্ট্রিক সেক্টর এবং বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান ঝেজিয়াং লুইয়ার্ন ইলেক্ট্রিক ভেইকল কোম্পানি একটি সমঝোতা চুক্তি সই করেছে।

গত ২২ মে বিএসইসি কনফারেন্স হলে প্রতিষ্ঠান দুইটির মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চুক্তি অনুযায়ী ঝেজিয়াং লুইয়ার্ন ইলেক্ট্রিক ভেইকল এটলাস বাংলাদেশকে কারিগরি সহযোগীতা করবে। এটলাস বাংলাদেশ ইলেক্ট্রিক স্কুটার, বাইক উৎপাদন এবং বিক্রি করবে  নিজস্ব ব্রান্ড নাম এটলাস ইভি নামে।

কোম্পানিটি আরও জানায়, সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কোম্পানিটি আগামী আগস্ট মাস থেকে নিজস্ব ডিলার নেটওয়ার্কে পণ্য বিক্রি করতে পারবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ