ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

ফের দরপতন, কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০০ কোম্পানির দর কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ২৫৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৭২ কোটি ৭৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ২৯ লাখ টাকার।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১  হাজার ৭৭৭ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, দর কমেছে ২০০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট  কমেছে। এদিন সিএসইতে ৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ